শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের কাজ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৮:০২ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের কাজ।
তিনি আজ রোববার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
‘আমি চাইনা এ অঞ্চলের রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা নিক’ এ কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সমস্যাগুলো শুনলাম, এই হাসপাতালে এমআরআই, সিটি স্কিন মেশিন অকেজো। চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। খুব দ্রত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান করা হবে।’
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক থাকেন না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে যে চিকিৎসককে যে পদে পদায়ন করা হয়েছে, তাকে অবশ্যই জেলা শহরে থেকে চিকিৎসা সেবা দিতে হবে। এর ব্যতয় হলে ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন।
অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক সম্পর্কে মন্ত্রী বলেন, অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক চালাতে পারবে না। একটি হাসপাতালে যা থাকা দরকার, তা না থাকলে ওইসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হবে। আর যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায়, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন দায়ী থাকবেন।
এছাড়াও, স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এই জেলার স্বাস্থ্য বিভাগের সমস্যা নিয়ে তাকে অনেক বিষয়েই অবগত করেছেন। তিনি বলেন, দিনাজপুর জেলার মাটি ও মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি এই দিনাজপুর শহরে শৈশব, কৈশোর ও যুবক বয়স অতিবাহিত করেছেন। দিনাজপুর জেলা স্কুল ও তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেছেন। তার অনেক সহযোগী এই জেলায় রয়েছে। তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলেই এই জেলার মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও স্থানীয়দের আশ্বস্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রাজধানীর বাইরে জেলা ও উপজেলায় অবস্থিত হাসপাতালগুলোর সেবার মান ও সমস্যা দেখতে দিনাজপুরের এই হাসপাতাল পরিদর্শন করছেন বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলেছি, সপ্তাহে দু’দিন আমি মন্ত্রণালয়ে অফিস করবো। বাকি দিনগুলো রাজধানীর বাইরের হাসপাতালগুলো পরিদর্শন করে বাস্তব চিত্র তুলে ধরে সমস্যা সমাধানের চেষ্টা করবো। প্রধানমন্ত্রী আমাকে সম্মতি দিয়েছে, আমি সেই কাজ করছি।’
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজে জুরিস প্রুডেন্স শিক্ষক নেই জানার পর তাৎক্ষণিকভাবে হাসপাতাল থেকেই মেডিকেল কলেজের জন্য একজন জুরিস প্রুডেন্সি শিক্ষক নিয়োগ দেন।
দিনাজপুর -৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খন্দকার সাজ্জাদ হোসেন, দিনাজপুরের সিভিল সার্জন ডা. বোরহানুল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুজ্জামান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নুরুল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে তিনি রোববার সকালে দিনাজপুর সেন্ট ফ্লিপস স্কুল এন্ড কলেজ ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।


এই বিভাগের আরো খবর