বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ সুজানগর লম্বাবিল এলাকায় ৪০ বছরের পুরানো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে এলাকাবাসী চলাচল করছে।

১৯৮৫ সালে তৎকালীন টিকে গ্রুপের নিজস্ব অর্থায়নে ৩টি চা-বাগান (সুজানগর, রাঙ্গাপানি, এলাহি নূর) যোগাযোগের জন্য হারুয়ালছড়ি খালের উপর ইট ও কয়েকটি পিলার দিয়ে এ সেতু র্নিমাণ করা হয়। ঐ সময়ে উদ্বোধনের আগে সেতুটি ধসে পড়ে। পূণরায় ১৯৯১ সালে তৎকালীন হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী লোহার পাত দিয়ে এ সেতুটি পুনঁঃ নির্মাণ করেন।
নির্মাণ কাজে জড়িত স্থানীয় বাসিন্দা মোঃ রমজান আলী জানান, ৪০ বছর আগে টিকে গ্রুপের মালিকানাধীন ৩টি চা-বাগানের পরিবহন চলাচলের জন্য হারুয়ালছড়ি খালের উপর নির্মিত এই সেতুটি বর্তমানে একেবারে জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সেতু যদিও চা-বাগানের মালিকানাধীন। তবে রাস্তাটি বর্তমানে সরকারি জনপদ। এই সেতু ও রাস্তা দিয়ে ৩টি চা-বাগানের যানবাহন চলাচল করলেও পাহাড়ি লোকজনসহ প্রতিদিন ১০ সহস্রাধিক লোক যাতায়াত এবং যানবাহন চলাচল করে থাকে। হারুয়ালছড়ি লম্বা বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্র ছাত্রী এই সেতু দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকগণ আক্ষেপ করে বলেন, বেসরকারি বা ব্যক্তিমালিকানাধীন ভাবে যদিও সেতুটি নির্মাণ করা হয় ; কিন্তু রাস্তাটি সরকারি বা ইউনিয়ন পরিষদের আওতাধীন। জনগণের কথা চিন্তা না করলেও ৩ শতাধিক ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ সেতুটি মেরামত করা জরুরী।

এ ব্যাপারে, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী বলেন,সুজানগর চা বাগানটি টি.কে গ্রুপের মালিকানাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান। বাগান কর্তৃপক্ষ তাদের নিজস্ব মালামাল পরিবহন এবং সুজানগর ও রাঙাপানি চা বাগানের মধ্যে যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ করেছিল। একই সাথে সংযুক্ত রাস্তাও নিজ উদ্যোগে কার্পেটিং করা হয়েছিল। যেহেতু সেতুটি চা বাগান কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক প্রয়োজনে ব্যক্তিগতভাবে নির্মাণ করেছে, সেহেতু সরকারি বিধি মোতাবেক বেসরকারি মালিকানাধীন এই সেতুর রক্ষণাবেক্ষণ বা পুনর্নির্মাণে সরকার কিংবা ইউনিয়ন পরিষদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তিনি আরো জানান, বিবেচ্য বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তাদের সাথে সমন্বয় করে জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুনঃ নির্মাণ না হওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করে সেতুটি পারাপার করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর