ফুলবাড়িয়া পৌর যুবদল ও উপজেলা যুবদলের কার্যক্রম স্থগিত করায় দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার সন্ধ্যায় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নমীনি আখতারুল আলম ফারুক কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সকলকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান। এতে পৌর যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আনার সাদত আনার, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ তালুকদার, পৌর যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম সরকার, হুমায়ুন কবীর, যুবদল নেতা ওমর ফারুক, ময়েজ মন্ডল, মোস্তফা কামাল সুজন, আ: কাদের জিলানী প্রমুখ।
সভাপতির বক্তব্যে আনার বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের জেল জুলুমের, শিকার হয়ে বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে। দেশ ও দলের স্বার্থে ত্যাগ স্বীকার করে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। এই মুহুর্তে কেন্দ্রীয় যুবদলের এহেন সিদ্ধান্ত নেতা কর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হলে সকল নেতা কর্মী কে ঐক্যবদ্ধ থেকে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করার জন্য উদ্ধান্ত আহ্বান জানান।