বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

বখাটেদের ভয়ে চার মাস পর স্কুলে গেলো কিশোরী

মিরসরাই প্রতিনিধি
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে বখাটেদের ভয়ে চার মাস পর স্কুলে গেলো সপ্তম শ্রেণির এক ছাত্রী। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে মায়ের গতিরোধ করায় তিন ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরআগে সকালে ওই কিশোরীকে নিয়ে স্কুলে যান তার মা।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার এতিম উল্লাহ হাজি বাড়ির মৃত মোশারফ হোসেনের ছেলে এমরান হোসেন বাদশাহ প্রকাশ শুভ (২০), মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির দুদু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ির নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)। আসামিদের মধ্যে এতিম উল্ল্যাহ হাজি বাড়ির ওমর ফারুকের ছেলে মো. সবুজ (২৩) পলাতক।

ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চুল ধরে টানাটানির একপর্যায়ে স্কুলছাত্রীর মাথার স্কাফ খুলে ফেলেন তারা। গাড়িতে তুলতে ব্যর্থ হওয়ার পর গাড়ি দিয়ে চাপা দেওয়ারও চেষ্টা করেন তারা। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠীরা ওই স্কুলছাত্রীকে বাড়িতে নিয়ে যায়।

ঘটনার দিন বিকেলে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর বাবা। অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে মারতে থাকেন এবং ওই কিশোরীকে তুলে নেওয়ার হুমকি দেন।

বখাটেদের ভয়ে দীর্ঘ চার মাস স্কুলে যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। এ ঘটনার পর উপজেলা প্রশাসন মেয়েটির বাড়িতে গিয়ে তাকে আবার স্কুলে যাওয়ার জন্য আশ্বস্ত করে। পরে চারমাস পর আজ স্কুলে যায় মেয়েটি।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, প্রশাসনের আশ্বাসে মাকে নিয়ে আজ স্কুলে আসে মেয়েটি। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বখাটেরা তার গতিরোধ করে। খবর পেয়ে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন বলেন, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রয়েছেন। যদি অপকর্ম করেন এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটির দায় সংগঠন বহন করবে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর