বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

মাহফুজ মণ্ডল, বগুড়া
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার সকালে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস. এম. আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতীক ওমর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম এবং গ্রীণ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী আরিফ ওয়াহিদুলসহ অনেকে।

মেলায় প্রদর্শিত হচ্ছে দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের নানা পণ্য, যার মধ্যে হস্তশিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, কাঠ ও বাঁশের কাজ বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন বিনোদনমূলক রাইড ও আয়োজন, যা মেলাকে করেছে প্রাণবন্ত ও সবার জন্য উপভোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি। এ ধরনের মেলার মাধ্যমে দেশীয় ঐতিহ্যবাহী শিল্পপণ্যের প্রসার ঘটবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন।

 


এই বিভাগের আরো খবর