বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

বগুড়ার সোনাতলায় ৫দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

বগুড়ার সোনাতলায়  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফ্রেব্রুয়ারি মাসে নির্বাচনসহ ৫দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা। বিক্ষোভ মিছিলটি মাদরাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  রাখেন, বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক নাজিমউদ্দীন। তিনি তার বক্তব্যে  বলেন, এদেশ কোরআন সুন্নাহর  আইন  দিয়ে দেশ পরিচালনার জন্য জামায়াত ইসলামী অবিরাম সংগ্রাম করে যাচ্ছে। জামায়াত ইসলামীর অনেক শীর্ষ বিশিষ্ট  নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু জামায়াত ইসলামী একটা মুহূর্তের জন্যও তাদের সংগ্রাম বাদ দেয়নি। জামায়াত ইসলামী যা চাচ্ছে, তা হলো,  আল্লাহর হুকুম।

সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন  জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান,  উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৫দফা দাবীতে আগামী জাতীয় নির্বাচন এটা সময়ের দাবি হয়ে উঠেছে। শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের আয়োজন করার জন্য আহবান জানান। বক্তারা এসময় আরও বলেন, আগামী নির্বাচন হবে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের নির্বাচন।এই নির্বাচনে কোন ফ্যাসিবাদিরকে ভোট দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না।বক্তারা সমাবেশ থেকে আগামী জাতীয়  নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া এবং তার পক্ষ হয়ে ময়দানে কাজ করার জন্য সবাইকে আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম,মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ডা: নুরুল আমীন সরকার,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক,সেক্রেটারি ডা: আব্দুল্লাহ আল  জাকারিয়া,উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল, সাধারণ সম্পাদক ডা: ফজলে রাব্বি নাসিম,উপজেলা শিবিরের সভাপতি লাবিবুল হাসানসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন জামায়াতও অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ।

৫দফা দাবি গুলো হলো:
১)জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করা।
২)আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩)অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ৪ সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪)ফাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫)স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


এই বিভাগের আরো খবর