নারায়ণগঞ্জ বন্দরে ফ্ল্যাট থেকে সাথী আক্তার (৩৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) বিকেললে উপজেলারব ঝাউতলা এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ীর ৩য় তলার ফ্লাটে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সাথী আক্তার (৩৬) সিদ্ধিরগঞ্জ আদমজী শিমুলপাড়া বিহারী কলোনির রাজু মিয়ার মেয়ে। পলাতক স্বামী মো: জনি একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। তারা দীর্ঘ দিন ধরে ইব্রাহিম মিয়ার বাড়ীর ৩য় তলার একটি ফ্লাটে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
এ বিষয়ে জানতে চাইলে থানার উপ-পরিদর্শক রাজিউর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।নিহতের লাশের গলার নিচে কাটা রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে, বিকাশ ৪ টা থেকে ৫ টার মধ্যে পারিবারিক কলহের কারণে স্বামী জনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সাথীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।পলাতক স্বামী জনিকে গ্রেপ্তারের চেষ্টা ও ঘটনার তদন্ত অব্যহত রয়েছে বলে জানান তিনি।