বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কতটুকু সফল হয়েছে মৎস্য আহরনের নিষেধাজ্ঞা ; এমন প্রশ্নের মধ্যেই ৫৮ দিন শেষ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পূর্ব সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক অবশেষে অপসারণ হলো মারিখালী নদীপাড়ের ময়লার ভাগাড় তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি প্রতিমন্ত্রীর নির্দেশে ভান্ডারিয়ায় কচুরিপানা অপসারণ, স্বস্তি ৪০ হাজার পরিবারে তারেক রহমানের নেতৃত্ব প্রথম বাজেট শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব পাচার কালে ১০ হাজার পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী লোহাগাড়া থানায় আটক পাইকগাছায় উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রবাসে প্রতারিত টিটুর কৃষিতে ভাগ্যবদল, হালদার চরে কৃষি বিপ্লব ! আইনের বেড়াজালে চট্টগ্রামের দুই সংসদীয় আসন টেনশনে বেসরকারীভাবে নির্বাচিত দুই প্রাঁর্থী হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ফুলবাড়িয়া পৌর মাছ বাজার: ছাউনী খালি, রাস্তা দখল করে ব্যবসায়ীদের নৈরাজ্য নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী লালমনিরহাটে জেলা প্রশাসনের সহায়তায় নতুন স্বপ্ন দেখছে ৮ মেধাবী শিক্ষার্থী ফটিকছড়িতে একটি সেতু ১০ গ্রামের দৃশ্যপট পাল্টাতে পারে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ফটিকছড়িতে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার পাইকগাছা পৌরসভায় বিল্ডিং ঘেঁষে ভাঙারির স্তুপ, মশা-মাছির উপদ্রব চরমে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত

বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি

ঢাকা প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

বিশ্ববাজারে উন্মোচনের এক মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শাওমির নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ।

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নতুন HyperOS 3 অপারেটিং সিস্টেম সমৃদ্ধ স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা।

১০ জুন, বুধবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় নতুন স্মার্টফোনটির উদ্বোধন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে তিনি জানান, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা। উদ্বোধনী অফারের অংশ হিসেবে ক্রেতারা নগদ ক্রয়ে একটি রেডমি ওয়াচ ৫ কিংবা শাওমি স্মার্ট পিউরিফায়ার বা ২০ হাজার টাকা সম মূল্যের উপহার পাবেন। এছাড়া ব্যাংকের মাধ্যমে ১০ হাজার টাকা ডাউন পেমেন্টে বিনা সুদে ১২ মাসের কিস্তিতে কার্ড ও কার্ডলেস ইএমআই সুবিধার পাবেন।

 

নতুন স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের শক্তিশালী প্রসেসর, আল্ট্রা-স্মুথ অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ক্যামেরা সিস্টেমে যুক্ত করা হয়েছে লাইকার ৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি। পাশাপাশি নতুন HyperOS 3 ব্যবহারকারীদের আরও স্মার্ট ও গতিশীল অভিজ্ঞতা দেবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে শাওমির প্রতিনিধি লেদার লুই ‘হিউম্যান-কার-হোম’ কৌশল তুলে ধরে প্রতিষ্ঠানটির স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম এবং উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, অনুষ্ঠানের এসেনশিয়াল মোমেন্টে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান লাইকা ক্যামেরা প্রযুক্তির সঙ্গে শাওমির দীর্ঘ অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় শাওমির পরিবেশক প্রতিষ্ঠান ডেজল গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা নতুন স্মার্টফোনের জন্য বিশেষ ‘বাই-ব্যাক’ অফারের ঘোষণা দেন। এই অফারের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ক্রেতারা ডিভাইসটির মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, প্রযুক্তি বিশ্লেষক, ফটোগ্রাফি অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন।

 


এই বিভাগের আরো খবর