সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে?

তারিকুল রাসেল
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার এক মাস পরেও দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।  শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে সব দলই। তবে বিএনপি ও জামায়াতের আগ্রহটা বেশি দৃশ্যমান। শেখ হাসিনার পতনের পর বিএনপির উদ্দেশ্য, রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন। তবে নির্বাচনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত নন দলটির নেতা-কর্মীরা।

এরই মধ্যে দলটির নেতাকর্মীদের অভিযোগ উঠছে, বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হাট বাজারের নিয়ন্ত্রণ নেওয়ার। অন্যদিকে, ‘বৃহত্তর ইসলামী জোট গঠনে’ বিশেষ দেখাচ্ছে জামায়াত । ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করে তারা বিএনপির মোকাবেলা করতে চায়। সেই জোটে কট্টর ইসলামী দলগুলোর নামও শোনা যাচ্ছে।

বিএনপি এবং জামায়াতের এই টানাপোড়েনের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের বলেছেন, ‘আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনো শয়নে-স্বপনে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র-জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়।’

শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই জঙ্গী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের জামিন হতে দেখা গেছে। অনেক শীর্ষ সন্ত্রাসীকেও মুক্ত হতে দেখা গেছে। দেশের ‘শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি’র কারণে ২০০৯ সালে হিযবুত তাহ্‌রীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তৎকালীন সরকার। ‘ইসলামি খিলাফত’-এর দাবিদার এই সংগঠনটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তান ও যুক্তরাজ্যেও নিষিদ্ধ। কিন্তু তারা এখন প্রকাশ্যে মিছিল-মিটিং করছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বিরাজ করছে। তবে জামায়াত বা বিএনপি কাউকেই হিজবুত তাহরীর নিয়ে কথা বলতে দেখা যায়নি।

বিএনপি জামায়াতের সাম্প্রতিক দ্বন্দ্বটা খুবই স্বাভাবিক। কারণ ভোট হলে আওয়ামী লীগ আসবে, এমন কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না। ফলে রাজনীতির মাঠে বিএনপির মুল প্রতিদ্বন্দ্বী দল হবে জামায়াত। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে উত্থিত হবে। এর আগের অনেক নির্বাচনে বেশ কিছু সিটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি আর জামায়াতের মধ্যে। হয় জামায়াত প্রথম অথবা বিএনপি প্রথম। আওয়ামী লীগ তৃতীয় দল। দল হিসেবে প্রধান বিরোধী দল হওয়াটা জামায়াতের জন্য আকর্ষণীয়। নির্বাচনী এই বাস্তবতার কারণেই জামায়াত বিএনপি ঐক্য নতুন করে সম্ভব নাও হতে পারে।

বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়েও জামায়াত ও বিএনপির বিরোধ রয়েছে।  জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না। আপনারা বদলানোর চিন্তা করেন কেন’।  তার এই মন্তব্য মানতে নারাজ বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুনির্দিষ্টভাবে দেশের নাম উল্লেখ না করলেও ভার্চুয়াল ভাষণে বলেছেন, ‘গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে’।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও সরাসরি বিরোধীতা না করলেও বিভিন্ন সময়ের বক্তৃতায় জামায়াত নিয়ে বিরোধ আছে-এমন বার্তাই দিয়েছেন।

তবে সেই বিরোধ এখনই প্রকাশ্যে আনতে চাইছে না কোনও পক্ষ। শেখ হাসিনার পতনের পর বিএনপি চাইছে আওয়ামী লীগের ফেলে যাওয়া রাজনৈতিক মাঠের দখল নিতে। জামায়াতের থেকে ভোটের অঙ্কে তারাই বড় দল। অন্যদিকে, সাংগঠনিক শক্তি এবং উগ্র মৌলবাদী চিন্তাধারায় ভর করে ইসলামী দলগুলোকে একজোট করে ইসলামী শাসনের দিকে একধাপ এগিয়ে যেতে চাইছে জামায়াত। দুই দলের ২৫ বছরের সম্পর্কের নতুন রসায়ণ শুরু হয়েছে।

বিএনপি ও জামায়াতের বিরোধ বিভিন্ন সরকারি উচ্চপদে নিয়োগ নিয়েও রয়েছে। বেশিরভাগ শীর্ষপদে নিয়োগ পাচ্ছেন জামায়াত-বিএনপি সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিএনপি-জামায়াত দুই দলেরই শিক্ষকরা তোড়জোড় করেছে। শেষ পর্যন্ত বেরিয়ে এসেছেন নিয়াজ আহমেদ খান।

জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুললেও বিএনপি প্রকাশ্যে তার বিরোধিতা করছে। রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না বলে ৩ সেপ্টেম্বর ঘোষণা করেন জামায়াতের আমির। কিন্তু সেটা মানতে নারাজ বিএনপি। তারা চায় আওয়ামী লীগ দলটাকেই চিরতরে মুছে ফেলতে। জামায়াতের পরামর্শে প্রথমবারের মতো  দূর্গাপূজার মণ্ডপগুলোর বাদ্যযন্ত্রের আওয়াজে যেন নামাজের ব্যাঘাত না ঘটে সেবিষয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা।

লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপের সংখ্যা প্রায় ৩২ হাজার হতে পারে।  প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন, সংখ্যালঘুদের দুর্গা পুজোর জন্য সরকার ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। দুর্গা পুজো নিয়ে বিএনপির মাথাব্যাথা না থাকলেও জামায়াত হিন্দুদের উৎসবের মরশুমেও ইসলামী প্রচারনা বাড়িয়ে চলেছে। সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তাই তাড়াহুড়ো করে নির্বাচন চাইছে না জামায়াত।

অন্তর্বর্তীকালীন সরকার এখনও নির্বাচন নিয়ে কোনও রোডম্যাপ ঘোষণা করেনি। এতে ক্ষুব্ধ বিএনপি। তারা চায় দ্রুততম নির্বাচন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় প্রকাশ্যে সমালোচনা করেন। কিন্তু এ প্রসঙ্গে জমায়াতের আমীর রহমান বলেন, ‘এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। রক্তের দাগ মোছেনি। বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না’। পাল্টা জবাবে  আলমগীর বলেন, ‘যাদের জনসমর্থন নেই, তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে, আমি কোনো দলের নাম বলছি না। যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই, তারাই নির্বাচনের বিরুদ্ধে’।

 

দুই দলের বিরোধ বাড়লেও ক্ষত মেরামতিরও চেষ্টা চলছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির সাথে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল। বিএনপির সাথে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন?’ তারা মুখে বললেও বিরোধ বাড়ছে। শঙ্কাও বাড়ছে বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়েও।

 

তারিকুল রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

 

 


এই বিভাগের আরো খবর