বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

বেলকুচিতে গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল আলিম,বেলকুচি (সিরাজগঞ্জ)
শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচিতে মুকন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৈঠার সলাৎ সলাৎ শব্দ আর বাদ্য যন্ত্রের তালে তালে জারি আর সারি গান গেয়ে মাঝি মাল্লারা প্রতিযোগিতায় অংশ নেয়।

হাজারো মানুষ নদীতে নৌকা নিয়ে এবং দুই তীরে কাদামাটিতে কেউবা পানিতে দাঁড়িয়ে নেচে গেয়ে উল্লাস করে প্রতিযোগিদের উৎসাহ দেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৌকাগুলো সোনারতরী, প্রথম আলো সহ বিভিন্ন রংবেরঙের বিভিন্ন আকারের নৌকা অংশ নেয়।

নৌকা বাইচ দেখতে আসা একাধিক তরুণ-তরুণীর সাথে আলাপকালে তারা জানান, কালের আবর্তনে এই নৌকা বাইচ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। বর্তমান প্রজন্মকে এই খেলায় উদ্বুদ্ধ করার জন্য এই নৌকা বাইচ প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এ বছরের ন্যায় প্রতি বছরই মানুষের ভিন্নধর্মী আনন্দদায়ক এই নৌকা বাইচ আয়োজন করতে আয়োজক কমিটিকে অনুরোধ জানান তারা। পাশাপাশি ঢোলের তালে তালে বৈঠা মারা। হেইয়ো হেইয়ো আওয়াজ করে পানিতে ঝোপাত ঝোপাত শব্দ তুলে সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যগুলো ছিল অসাধারণ। এক কথায় নৌকা বাইচ দেখে মুগ্ধ এসব তরুণ-তরুণী সহ নানা বয়সের মানুষেরা।

গত বৃহস্পতি ও শুক্রবার ২৪-২৫ অক্টোবর দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার এসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।

কেন্দ্রীয় কমিটির তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা সার্কেল অফিসার রাফিউর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ঢাকা ব্যাংক বেলকুচি শাখার ম্যানেজার মনির হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি ওসি তদন্ত আব্দুল বারিক।

অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, মুকন্দগাতী বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, বনিক সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ আলী, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মিয়া, সাবেক মেম্বার সোবহান প্রামানিক সহ হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় ও সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে বিজয়ী নৌকার মাঝির হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর