সিরাজগঞ্জের বেলকুচিতে কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ-৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনে গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত এমনকি দেশনায়ক তারেক রহমানের ফেসবুক লাইভ ভিডিও কলে প্রমানিত তিনি আগামীতেও ধানের শীষ প্রতীকে নমিনেশন নিয়ে সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষের কান্ডারী হয়ে জনগণের মাঝে আবারও আসবেন আমীরুল ইসলাম খাঁন আলিম, আর তার দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির সেন্টার কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, অসংখ্য আলেম উলামাদের ফাঁসি দিয়ে মেরেছে, পিলখানায় সেনাবাহিনীর হত্যা করেছে, শাপলা চত্বরে হাজার হাজার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের রাতের আধারে তার ব্যাক্তিগত পুলিশ বাহিনী ও তার গুন্ডা বাহিনী দিয়ে পাখির মত গুলি করে গরম পানি দিয়ে মেরে ট্রাক দিয়ে সেগুলো বিভিন্ন ভাবে ফেলে দিয়েছে, অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে ভ্যানবর্তি করে পুরিয়ে মেরেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ধ্বংস করে ফেলেছে, আয়নাঘর নামে ব্যাক্তিগত কারাগার বানিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের দিনের পরদিন জুলুম অত্যাচার করে অবৈধভাবে ক্ষমতা দখল করে মাফিয়ার ডন হয়েছিল সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তার অত্যাচারে সাধারণ জনগণের পিট যখন দেওয়ালে ঠেকে যায় আর তখনি জেগে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে ঐক্যমত পোষণ করে সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগন রাজপথে নেমে সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার আওয়ামী গুন্ডা বাহিনীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে তাদের প্রতিহত করেছে, এখন তাদের জীবন বাচাতে ভারতে পালিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশের মাটিতে তাদের কোন ঠাই নেই, তারা সন্ত্রাসী খুনের রাজনীতি করতো এমন রাজনীতিকে জনগন ঘৃণা করে তারা যেখানেই থাকুকনা কেন তাদের খুজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসির ব্যবস্থা করা হবে। সেন্টার কমিটির আলোচনা সভায় বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ শুক্রবার বিকেলে ১৫ই নভেম্বর বড়ধুল গ্রামে মসজিদ সংলগ্নে আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাছান সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সদস্য মিঞা শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, বড়ধুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আয়নাল হক প্রামানিক, বড়ধুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের লাবলু সরকার, বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক শামিল হোসেন সরকার, যুবদলের সাবেক সভাপতি সোলায়মান হোসেন মন্ডল, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মির্জা ইব্রাহিম হোসেন, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।