রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বেড়েছে পেঁয়াজ আমদানি, কমেছে দাম

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজের আমদানি। আমদানি বাড়ায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা কমেছে।

এদিকে বন্দর এলাকায় ভিড় করতে দেখা গেছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের। অন্যদিকে পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় বন্দর থেকে দ্রুত ছাড়করণ করতে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন বেসরকারি অপরাটের হিলি পানামা কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরের অভ্যন্তর এবং খুচরা বাজারে দেখা যায়, বন্দর অভ্যন্তরে ভারত থেকে সারি সারিভাবে প্রবেশ করছে পেঁয়াজবোঝাই ট্রাক। আমদানি বেশির কারণে খুচরা বাজারে প্রকারভেদে সবধরনের পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা করে কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে । চলতি সপ্তাহের গেল শনিবার বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৩২ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।

দাম কমার কারণ হিসেবে হিলি স্থলবন্দরের আমদানিকারক বাবু ঢাকা পোস্টকে বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় এই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। আমদানি বাড়ার কারণে স্থানীয় বাজারে পণ্যটির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। কাঁচা পণ্যের নিয়মই এটি। আমদানি বাড়লে দাম কমে।

এদিকে হিলি বাজারের খুচরা বিক্রেতা শাকিল ঢাকা পোস্টকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। যার কারণে আমরা সেখান থেকে কম দামে পেঁয়াজ কিনতে পারছি এবং কম দামে বিক্রি করছি। দাম বাড়ানোর সুযোগ আমাদের হাতে থাকে না।

কথা হয় হিলি বাজারের সাহাদত ও রকিব নামে দুজন সাধারণ ক্রেতার সঙ্গে। তারা ঢাকা পোস্টকে বলেন, গত কয়েক দিনের থেকে আজ বাজারে পেঁয়াজের দাম একটু কম। দাম কম হলে আমাদের জন্য একটু ভালো হয়।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক ঢাকা পোস্টকে বলেন, এই বন্দরের আমদানি করা সকল পণ্য দ্রুত ছাড়করণে আমরা ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। তবে পেঁয়াজ যেহেতু কাঁচা পণ্য তাই দ্রুত ছাড়করণ করে দেশের বাজারে সরবরাহ করতে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার ভারত থেকে মাত্র ছয়টি পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। তবে রোববার, সোমবার ভারত থেকে ৬০টি পেঁয়াজবোঝাই ট্রাকে ১ হাজার ৭৪৬ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।


এই বিভাগের আরো খবর