শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভান্ডারিয়া জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহিববুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া (পিরোজপুর)
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশন।

অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, শিক্ষানুরাগী জুলফিকার হায়দার, ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, অধ্যাপক মনোনয়ন হোসেন পলাশ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, শিক্ষার্থীদের মধ্যে মাঞ্জুর এলাহী, মানবি দত্ত, সামিয়া ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানে বিদ্যালয় ২৯, মাদ্রাসা ২০ এবং ভোকেশনাল ২ সহ মোট ৫১ জন শিক্ষার্থীদের মাঝ ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, বরং পুরো ভাণ্ডারিয়ার গর্ব। কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গেলে একদিন দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারবে। মাদক, সহিংসতা ও ভ্রান্ত পথে না গিয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হও।

এর আগে বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় স্থানীয় তরুণদের দুটি দল। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


এই বিভাগের আরো খবর