শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি নগরকান্দায় ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খেলাধুলা সুশৃঙ্খল প্রজন্ম গঠনের হাতিয়ার: এমপি বাচ্চু আনোয়ারায় প্রেমের বিয়ের ৭মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক হাটহাজারী ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর কারামুক্ত ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্কবার্তা জারি পাইকগাছায় গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে মারপিটের অভিযোগ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দোয়া মাহফিল

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার নিজ ভান্ডারিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মনির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক টি এম মনোনয়ন হোসেন পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, ভিটাবাড়িয়া নূরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার, মজিদা বেগম মহিলা কলেজের গ্রন্থাগারিক মোঃ জাকির হোসেন, ভান্ডারিয়া বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাদল, নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সবুর প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমানউল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো নুরুজ্জামান, পূর্ব ধাওয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার, মজিদা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার,ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক রিয়াজ মাহমুদ মিঠু সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার জন্য দোয়া কামনা করেন বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের জনগণ বারবার ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপসহীন। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি দেশের মানুষকে ভালোবেসে সংগ্রাম করে গেছেন। দীর্ঘ সময় কারাবরণ, মিথ্যা মামলা, গৃহবন্দিত্ব ও অসুস্থতা সত্ত্বেও তাঁর মনোবল ভাঙেনি। তাঁর মৃত্যু শুধু বিএনপির নয়, বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী মৌলভী হাফেজ মাওঃ জশিম উদ্দিন।


এই বিভাগের আরো খবর