বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভূমি সংক্রান্ত মামলার তদারকি হবে অনলাইনে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ১২:৫৫ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/02/Ministry-of-Land-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : ভূমি সংক্রান্ত মামলা তদারকির সিদ্ধান্ত নেয়েছে ভূমি মন্ত্রণালয়। সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। আর এই উদ্যোগের ফলে দেওয়ানি মামলার সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অনলাইনে তদারকি করা যাবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নির্বাচিত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সিএসএমএস স্থাপনে একটি চুক্তি সই হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. মাহমুদ হাসান এবং মাইসফট হ্যাভেন (বিডি) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাক্কারুল ইসলাম। এ সময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশে যত মামলা হয় তার বেশিরভাগই ভূমি সংক্রান্ত। এসব দেওয়ানি মামলার সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনে গত বছরের জুলাইয়ে পদক্ষেপ নেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মামলায় তথ্য বিবরণী আদালতে দেয়া হয়েছে কিনা, তথ্য বিবরণী কীভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কী ইত্যাদি বিষয়েও সিস্টেম থেকে তথ্য নেয়া যাবে। আদালতের তারিখ ও আদেশ পর্যবেক্ষণের জন্য নতুন এই সিস্টেমে সরকারি কৌঁসুলিকেও অন্তর্ভুক্ত করা হবে।

জানা গেছে, ভূমি তথ্য সিস্টেম ফ্রেমওয়ার্কের সঙ্গে আন্তঃসংযোগ করে সিএসএমএস স্থাপন করা হবে। মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের সঙ্গে এই সিস্টেমের যোগসূত্র থাকবে। ই-মিউটেশন সিস্টেমের সঙ্গেও এই সিস্টেমটি একীভূত করা হবে।

এর ফলে ইউনিয়ন থেকে তথ্য বিবরণী দেয়া শুরু করে আদালত পর্যন্ত তথ্য বিবরণীর কপি জমা পর্যন্ত অনলাইন সিস্টেম তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের আইন শাখা থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মামলাসহ সব দেওয়ানি আদালতের মামলায় সরকার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। সরকারের কোটি কোটি টাকা মূল্যমানের সম্পত্তি নিয়ে এসব মামলা পরিচালিত হয়।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর