শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার মানউন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বাধীন সরকার স্মার্ট ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা খাতকে যুগোপযোগী করার কাজ চালিয়ে যাচ্ছে।
শনিবার (২০ জুন-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এবং লুধুয়া হাইস্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি আরও বলেন,জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার রূপকল্প বাস্তবায়নে আজকের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে শিক্ষার মান একে বারে নষ্ট করে দিয়ে গেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার যে কাজ করে যাচ্ছে, তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ বোরহান উদ্দিন, সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ভিখারুদৌলা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আজহারুল হক মুকুল, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুক কাউসার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আঃ মান্নান সাগর, শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এডক কমিটির সদস্য মোঃ বশির মেম্বার, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে লুধুয়া হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল,লুধুয়া স্কুল ও কলেজের সহকারী অধ্যক্ষ জহির হোসেন,বিদায়ী শিক্ষার্থী সাব্বির হোসেন, শিক্ষার্থী মেহেদী হাসান অভি প্রমূখ ৷ পবিত্র কোরআন তেলওয়াত করেন তন্নি আক্তার,গীতাপাঠ করেন রাত্রি হাওলাদার ও নাতে রসুল বলেন ইসমাত সিমি। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে লুধুয়া স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থী,অভিবাভক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷


এই বিভাগের আরো খবর