মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ, অপর ৫ জনের প্রার্থীতা বাতিল

রফিকুল ইসলাম (নান্দাইল) ময়মনসিংহ
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

আজ রোববার (৪ঠা জানুয়ারি) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থিতা অর্থাৎ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীদের নথিপত্র পর্যালোচনা করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী, জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ফুলকপি প্রতীকের প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন, গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীকের প্রার্থী লতিফুল বারী হামীম, বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসমত মাহমুদ তারিক।

অন্যদিকে, ভোটার তালিকায় অসংগতি ও ঋণ খেলাপির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এমডি মামুন বিন আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার মনোনয়ন পত্রে ভোটার তালিকা অসংগতি ছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ড.এ. আর খান ও খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শামছুল ইসলাম রহমানি ঋণ খেলাপির কারণে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।


এই বিভাগের আরো খবর