গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুকসুদপুর থানা পরিদর্শন করেন।
এরপর মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন তহশিল অফিস পরিদর্শন করেছেন। মুকসুদপুর থানা,মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন তহশিল অফিস পরিদর্শন কালীন সময়ে তিনি সরকারি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং ইউনিয়ন পরিষদে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা গ্রহণের কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির ও মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত প্রমূখ।