মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

মুক্তাগাছায় জাতীয় পার্টির ২শতাধিক নেতার বিএনপিতে যোগদান

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতা পার্টি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন। সোমবার বিকালে মুক্তাগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলু’র হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মির্জা আবুল কালাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সদস্য খন্দকার আশরাফুজ্জামান খোকন, খেরুয়াজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাহবুবুল আলম ফকির, উপজেলা কৃষক পার্টির আহবায়ক আব্দুল করিম সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল হক সরকার, জাতীয় পার্টির নেতা কামরুল হাসান সোহাগ, মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্র সমাজের সেক্রেটারি আব্দুস সাত্তার মিলন প্রমুখের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, দশটি ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদধারী দুই শতাধিক নেতা যোগদান করেন।
এসময় বিএনপি মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলু ছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একে এম জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত নেতাদের শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন বাবলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আজ যারা জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন তাদেরকে নিয়ে আগামীতে সুন্দর পরিপাটি একটি মুক্তাগাছা গড়ে তুলতে কাজ করে যাবো। সবাইকে নিয়ে বিএনপি আগামীতে সুসংগঠিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাবে। সেইসাথে আলোকিত মুক্তাগাছা গড়তে সকলে মিলে কাজ করবো।
##
মোঃ মোফাজ্জল হোসাইন
মুক্তাগাছা
১২/০১/২৬


এই বিভাগের আরো খবর