বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৫২ অপরাহ্ন

সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (৪ জুন ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে ভুক্তভোগীর মধ্যে বক্তব্য দেন, মোঃ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোঃ শুকুরুদ্দীন ও মোসাঃ আফিয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানের প্রধানে জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। জেসমিন বর্তমানে জেল হাজতে রয়েছেন সে যাতে কোনভাবে জামিন না পায় এ দাবিও জানান ভুক্তভুগিগণ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেসমিনের আত্মসাত করা টাকা ফেরত ও তার শাস্তির দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদন জমা দেন।


এই বিভাগের আরো খবর