রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

যমুনার বাঁধ রক্ষা প্রকল্পের ব্যয় বেড়েছে ১০৮ কোটি টাকা 

অনলাইন ডেস্ক :
বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪০ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : যমুনা নদীর ভাঙন থেকে অর্থনৈতিক অঞ্চল এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড বাঁধ রক্ষা করা প্রকল্পের ব্যয় ১০৮ কোটি ২১ লাখ টাকা বেড়েছে। একইসঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধার করা ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা’ প্রকল্পটির প্রথম সংশোধন করা হয়েছে।

প্রকল্পটি ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে একনেকে প্রথম অনুমোদন দেওয়া হয়। পরে করোনার কারণে আগের ব্যয় রেখেই প্রকল্পের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। এই সময়ের মধ্যেও প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় এটি গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) একনেকে প্রথম সংশোধন করে মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পাশাপাশি ১০৮ কোটি ২১ লাখ টাকা ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৬৩৮ কোটি ১৫ লাখ টাকা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। এটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে ১০০ কোটি টাকা বরাদ্দসহ অন্তর্ভুক্ত আছে।

প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে- যমুনা নদীর ভাঙন থেকে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গাইড বাঁধ রক্ষা করা, সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ লঞ্চঘাট এবং শহরের বিয়ারা ঘাট, ঘোনাপাড়া ও সায়দাবাদ এলাকার কৃষি জমি, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সরকারি ও বেসরকারি স্থাপনা যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করা, নদীর গভীরতম স্রোতধারা ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই নদী ব্যবস্থাপনা বজায় রাখা, নদী ভাঙন প্রতিরোধের মাধ্যমে এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, নদীর তীর রক্ষার মাধ্যমে পরিবেশ ও বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখা এবং পুনরুদ্ধার করা ভূমি ড্রেজিং করা মাটির মাধ্যমে ভরাট করা।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এই প্রকল্পে ৩ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, নদী ড্রেজিং করে ১৮২ লাখ ঘনমিটার পুনরুদ্ধার করা ভূমি উন্নয়ন, ৩ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ এবং ৮৪ মিটার আর্চ ব্রিজ নির্মাণ করা হবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পানি সম্পদ সেক্টরের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে নদী তীর সংরক্ষণ ও বাঁধ পুনর্বাসন করা। যার সঙ্গে প্রকল্পটি সংগতিপূর্ণ।

প্রকল্প সংশোধনের কারণে বলা হয়েছে, মাটির বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণ কাজের পরিমাণ হ্রাসকরণ (৩.২০ কিলোমিটার থেকে ৩.০০ কিলোমিটার নির্ধারণ), ভূমি উন্নয়ন খাতে মাটি ভরাটের পরিমাণ বৃদ্ধিকরণ (১৫০.২৫ লাখ ঘনমিটার থেকে ১৮২ লাখ ঘনমিটার নির্ধারণ) এবং প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধি পাওয়া।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা করা সম্ভব হবে। একইসঙ্গে প্রকল্প এলাকায় অবস্থিত সরকারি/বেসরকারি বিভিন্ন স্থাপনা যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করা যাবে। অর্থনৈতিক অঞ্চল, গাইড বাঁধ এবং প্রকল্প এলাকার জনসাধারণের জানমাল রক্ষা বিবেচনায় প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর