বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

যে ৫ ভুলে অকালে বাড়িয়ে দিচ্ছে ত্বকের বয়স

অনলাইন ডেস্ক :
সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৫১ অপরাহ্ন

সারা দিন বিশেষ কিছু করতে না পারলেও দিনের শেষে ত্বক পরিষ্কার করে তবেই শুতে যেতে হয়, এ কথা জানেন সকলেই। কিন্তু বিছানা দেখলেই ক্লান্তি এমন জড়িয়ে ধরে যে ত্বকের জন্য আধ ঘণ্টা ব্যয় করাও খুব কষ্টকর হয়ে ওঠে। ফলে ত্বকে যা যা হওয়ার, তা-ই হচ্ছে। কম বয়সে ত্বক বুড়িয়ে যাচ্ছে, ত্বকে হঠাৎই ব্রণ, র‌্যাশ বেরোচ্ছে। রূপ বিশেষজ্ঞদের মতে, ক্ষতি হবে জেনেও এমন কিছু ভুল আমরা করে ফেলি যা ত্বকের জন্য ক্ষতিকারক।

কোন কোন ভুলে ত্বকের ক্ষতি হচ্ছে?

১) মেকআপ না তুলে শুতে যাওয়া
সারা দিনে যত খুশি মুখে মেকআপ করুন না কেন রাতে শুতে যাওয়ার আগে কিন্তু মুখ ভাল করে পরিষ্কার করা জরুরি। না হলে সারা রাত মুখ থেকে নিসৃত সেবাম, প্রসাধনীর সঙ্গে মিশে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলো আটকে দেয়। ফলে সেখান থেকে র‌্যাশ, ব্রণর সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

২) ব্রণ খুঁটে ফেলা
অনেক সাবধানে থেকেও সেই এক-আধটা ব্রণ মুখে বেরিয়ে পড়ে। সব সময়ে যে প্রসাধন সামগ্রীর জন্যই এমনটা হয়, তা নয়। কোনও কোনও মহিলার হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও মুখে ব্রণ বেরোতে পারে। কিন্তু ব্রণ দেখলে, তা খুঁটে ফেলার ইচ্ছা করে না, এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু এই অভ্যাসেও ত্বকের ক্ষতি হয়।

৩) সানস্ক্রিন না মাখা
বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন না বলে সানস্ক্রিন মাখছেন না? সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক কিন্তু অকালে বুড়িয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, ত্বকের ক্যানসার থেকে বাঁচতেও সাহায্য করে এই সানস্ক্রিন।

৪) অতিরিক্ত এক্সফোলিয়েট
ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পেতে মনের সুখে স্ক্রাব ঘষছেন? অতিরিক্ত স্ক্রাবিং করলেও কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। দেহের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সপ্তাহে দু’-তিন বার স্ক্রাবিং করাই যথেষ্ট।

৫) ঘাড়, গলা এবং বুকের নজর না দেয়া
ত্বকের যত্নের কথা উঠলে প্রথমেই মুখের দিকে নজর যায়। কিন্তু মুখের চামড়ার সঙ্গে ঘাড়, পিঠ বা বুকের মিল না থাকলে দেখতে খারাপ লাগে। তাই স্নানের সময়ে আলাদা করে দেহের এই অংশগুলির যত্ন নিন।


এই বিভাগের আরো খবর