বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‎রাজশাহী জেলায় ই-নামজারি সেবায় প্রথমস্থানে দুর্গাপুর ভূমি অফিস

‎মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

প্রান্তিক মানুষের ভূমি সেবা প্রাপ্তির অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে রাজশাহী দুর্গাপুর উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয় যেসব ডিজিটাল সেবা দিয়েছে তার মধ্যে ই-নামজারি সেবা অন্যতম।

‎বর্তমানে ভূমি অফিসে নামজারি সেবা ও ভূমি উন্নয়ন কর আদায় প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এসব উদ্যোগ সাধারণ জনগণকে সহজে ভূমি সেবা প্রাপ্তিতে সহায়তা করছে।

‎আর এসব উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে উপজেলা ভূমি অফিসের মাধ্যমে। উপজেলা ভূমি অফিসে আসা সেবা প্রার্থীদের মধ্যে শতকরা ৭০ শতাংশ আসেন ই-নামজারি সেবা নিতে।

‎তাই ই-নামজারি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে (land.gov.bd) এলাকাভিত্তিক নামজারি তথ্যচিত্র উপস্থাপন করার ব্যবস্থা করেছেন।

‎দুর্গাপুর উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, প্রতিদিন বিপুল সংখ্যক সেবা প্রার্থী ই-নামজারি সেবা গ্রহণে এ ভূমি অফিসে আসেন। হয়রানি ছাড়া সেবা পেয়ে তারা খুব খুশি ও সন্তুষ্ট।

‎উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা ঝালুকা গ্রামের সোহরাফ আলী মাত্র তিন দিনের ব্যবধানে ই-নামজারি করতে পেরে আবেগ আপ্লুত হয়ে জানান, গত ৪ সেপ্টেম্বর অনলাইনে নামজারি আবেদন করেন। এরপর মোবাইলে আসা এসএমএস অনুযায়ী তিনি ৭ তারিখ শুনানিতে উপস্থিত হয়ে তার ই-নামজারি কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। অতীতের হয়রানির ঘটনা এখন ইতিহাস। খুব সহজেই এই ভূমি অফিসে সব ধরনের সেবা পাওয়া যায়।

‎প্রাপ্ত তথ্যচিত্র অনুযায়ী রাজশাহী জেলার গড় নিষ্পত্তি দিনের ভিত্তিতে শীর্ষ অবস্থানে আছেন দুর্গাপুর উপজেলা ভূমি অফিস। এ বছর তথ্য অনুযায়ী দুর্গাপুর উপজেলায় গড় নিষ্পত্তির সময় ১১ দিন যা রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে কম। বিগত বছর থেকে বরাবরি দুর্গাপুর উপজেলা গড় নিষ্পত্তির ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে। ই-নামজারি সেবা সহজীকরণে ও জনগণকে স্বল্পতম সময়ে এ সেবা দিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত দায়ীত্বে সহকারি কমিশানার (ভূমি) সাবরিনা শারমিন।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত দায়ীত্বে সহকারি কমিশানার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা জনগণকে সেবা দেয়ার চেষ্টা করছি। এটা আমাদের রুটিন ওয়ার্ক, নির্ধারিত সময়ের মধ্যে হয়রানিমুক্তভাবে সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।



এই বিভাগের আরো খবর