বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

রাজশাহী দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুরে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষ্যে গগনবাড়ীয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপির অঙ্গসংগঠন, শহীদ পরিবারের সন্তানসহ অন্যান্য সংগঠন। আজ ১৪ ডিসেম্বর, শনিবার শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুুক ই-মোহাম্মদ, দারিদ্র্য বিমোচন অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা আনসার আলী, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যক্ষ হোসেন আলী শাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করীম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউল হক রতন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর বুলেট সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় সভায় বক্তারা বলেন, শোকাবহ এই দিনে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। জাতি তাদের অবদান চিরদিন মনে রাখবে। বক্তারা আরও বলেন, জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের সকলের শ্রদ্ধার মানুষ শিক্ষক, সাংবাদিক, ডাক্তার সহ সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আজ সে শোকাবহ দিন। গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি।


এই বিভাগের আরো খবর