বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

‎রাজশাহী দূর্গাপুরে দুর্নীতিবিরোধী দিবস পালিত

‎মোফাজ্জল হোসেন, দূর্গাপুর (রাজশাহী)
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

‎‎দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী দূর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

‎আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা। ‎এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়। এই দুর্নীতি কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। দুর্নীতির প্রধান কারন হচ্ছে স্বার্থপরতা। স্বার্থ রক্ষার্থে মানুষ তার জায়গা থেকে দুর্নীতি করে। যে কোন দুর্নীতি বন্ধ করতে চাইলে সকল সামাজিক সংগঠনের অংশ গ্রহণে আন্দোলন গড়ে তুলতে হবে।

‎এ সময় বক্তারা আরো বলেন, নিজের নীতি আদর্শ ঠিক রাখলে দুর্নীতি মুক্ত হবে। আমাদের একটাই স্লোগান হোক আমরা দুর্নীতি করবো না কাউকে করতে দিবো না। প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন প্রতিরোধের সচেতনতা বাড়াতে হবে। তাদের মধ্যে দুর্নীতি বিরোধী শিক্ষা ছড়িয়ে দিতে হবে। দুর্নীতিতে সুখ নেই। দুর্নীতিবাজরা সুখী নেই সুখে থাকতে পারে না। দুর্নীতি প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।


এই বিভাগের আরো খবর