বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

রাণীনগরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ।

জানা গেছে, চেয়ারম্যান পদে গোলাম রাব্বানী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, মো. আনোয়ার হোসেন বিএ পেয়েছেন আনারস প্রতীক, মো. আসাদুজ্জামান আসাদ পেয়েছেন কৈ মাছ প্রতীক, মো. আসাদুজ্জামান পলাশ পেয়েছেন টেলিফোন প্রতীক, মো. ইয়াকুব আলী প্রামানিক পেয়েছেন হেলিকপ্টার প্রতীক, মীর মোয়াজ্জেম হোসেন পেয়েছেন শালিক প্রতীক, মো. রাহিদ সরদার পেয়েছেন কাপ-পিরিজ প্রতীক, সরদার মো. আব্দুল মালেক পেয়েছেন দোয়াত কলম প্রতীক ও সুজিত চন্দ্র সাহা পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম পেয়েছেন তালা প্রতীক, প্রদ্যুত কুমার প্রামানিক পেয়েছেন চশমা প্রতীক, জারজিস হাসান মিঠু পেয়েছেন টিউবওয়েল প্রতীক, তুষার বুলবুল পেয়েছেন টিয়া পাখি প্রতীক, মামুন হোসেন মামুন পেয়েছেন বই প্রতীক, মো. সাদেকুল ইসলাম পেয়েছেন উড়োজাহাজ প্রতীক ও মো. মামুন হোসেন পেয়েছেন মাইক প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ফরিদা বেগম পেয়েছেন হাঁস প্রতীক, মোছা. বেদেনা বেগম পেয়েছেন কলস প্রতীক, মমতাজ বেগম (সাথী) পেয়েছেন ফুটবল প্রতীক, মোছা. মর্জিনা পেয়েছেন প্রজাপতি প্রতীক ও মোছা. রুমা বেগম পেয়েছেন পদ্মফুল প্রতীক।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। রাণীনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন। আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর