রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল ১৯ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৭:০৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : শিল্পখাতে অবদানের জন্য ১৯ প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওসমানী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ পুরস্কার দেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। দ্বিতীয় হয়েছে মীর সিরামিক লিমিটেড, তৃতীয় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড, যৌথভাবে তৃতীয় হয়েছে অকো-টেক্স লিমিডেট ও ক্রিমসন রোসেলা সি ফুড লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি এগ্রো ফুডস লিমিডেট, দ্বিতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড ও তৃতীয় এপিএস হোল্ডিং লিমিটেড।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস ও তৃতীয় হয়েছে র্যাভেন এগ্রো কেমিক্যালস লিমিটেড।

কুটিরশিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কোর- দি জুট ওয়ার্কস, দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস।

হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড ও তৃতীয় হয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড।


এই বিভাগের আরো খবর