বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

লালমনিরহাটে ট্রাকে গাঁজা উদ্ধার ঘটনায় নির্দোষ ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার

একরামুল হক একরাম,লালমনিরহাট
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১১ অপরাহ্ন

সম্প্রতি লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এক নির্দোষ ব্যবসায়ীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।

জানা গেছে, (গত ৯মার্চ) তারিখে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলমকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে ফেসবুকসহ কয়েকটি অনলাইন পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মাদক উদ্ধারের ঘটনায় জব্দ করা ট্রাকটির প্রকৃত মালিক সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর। মূলত ট্রাকটির চালক অতিরিক্ত লাভের আশায় মাদক বহন করছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় ট্রাকের চালক রাকু মিয়া ও সহকারী লুৎফর রহমানকে অভিযুক্ত করে তাদের নামেই থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার মূল মালিক মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার রাশেদ মিয়া। অভিযোগ রয়েছে, তিনি থানায় টাকার বিনিময়ে আপস-মীমাংসা করে মামলার দায় থেকে অব্যাহতি নিয়েছেন।

এদিকে আইনগতভাবে প্রকৃত মালিক শনাক্ত হওয়ার পরও মোঃ শাহ আলমের মতো একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে এ ঘটনায় জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করাকে স্থানীয় ব্যবসায়ী মহল “সুপরিকল্পিত চরিত্রহনন” হিসেবে দেখছেন।

স্থানীয়রা জানান, মোঃ শাহ আলম ছাত্রজীবন থেকেই অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। শূন্য থেকে নিজের মেধা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও পরিবহন মালিকদের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে।

এ বিষয়ে মোঃ শাহ আলম বলেন, “আমি সারাজীবন সততা ও পরিশ্রম দিয়ে আজকের অবস্থানে এসেছি। মাদক বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো দূরতম সম্পর্ক নেই। প্রকৃত মালিক কে, তা প্রশাসন অবগত এবং মামলাও তাদের বিরুদ্ধেই হয়েছে। এরপরও আমাকে জড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য অত্যন্ত নিন্দনীয়। আমি এই জঘন্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ফলে তার ব্যক্তি ও সামাজিক মর্যাদায় বিরূপ প্রভাব পড়েছে।

এধরনের মিথ্যা প্রচারণায় এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা অবিলম্বে এই মিথ্যা সংবাদের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর