বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শনাক্ত বেশি ফ্রান্সে : মৃত্যুতে জার্মানিকে টপকে শীর্ষে ব্রাজিল

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ফ্রান্সে। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। মৃত্যুর এ তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, তাইওয়ান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। একদিনে বিশ্বে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিনশো। এতে মহামারি শুরুর পর মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনে। এসময়ে ৮ লাখ ২২ হাজার ৭৯৯ জন শনাক্ত হওয়ায় আগের দিনের তুলনায় এ সংখ্যা আড়াই লাখের বেশি বেড়েছে। মোট রোগীর শনাক্তের সংখ্যা হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল জার্মানি। ১৩ জুলাই বুধবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬ জন এবং মারা গেছেন ১২৬ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৯৪৭ জন শনাক্ত এবং ১ লাখ ৫০ হাজার ৩০৫ জন মারা গেছেন। দৈনিক প্রাণহানির তালিকায় জার্মানিকে টপকে শীর্ষে উঠে আসা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৭৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩০ লাখ ৫ হাজার ২৭৮ জন এবং মারা গেছে ৬ লাখ ৭৪ হাজার ১৬৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ২৫১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৬ লাখ ৮১ হাজার ৩২ জন শনাক্ত এবং মারা গেছেন ১০ লাখ ৪৬ হাজার ৬১০ জন।

একদিনে ইতালিতে শনাক্ত আরও ১ লাখ ৪২ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ১৫৭ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৩২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ৩৯০ জন মারা গেছেন। এসময়ে কানাডায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১ জন এবং মারা গেছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ৬০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৩২ হাজার ৪২৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৮০ জনের। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

একদিনে রাশিয়ায় শনাক্ত আরও ৪৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৩১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৬৯ জনের। একইসময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ৫৩ জন। অস্ট্রেলিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ২৩ জন। চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ১৮ জন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর