সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গাড়াদহ ইউনিয়নে পালপাড়া এলাকায় ৫ টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা খাদ্যের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করলে উক্ত খাদ্য দ্রব্য গ্রহণের ফলে সকলেই অচেতন হয়ে পড়ে।
সেই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা ৫ টি বাড়ির টিন দরজা গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়ে নগদ টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল ফোন লুন্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় গৃহকর্তা শংকর পাল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেলের সার্বিক সহযোগিতায় অফিসার ইনচার্জ শাহজাদপুর থানার নেতৃত্বে ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার ও লুষ্ঠিত মালামাল উদ্ধার করতে গোপন ইন্টিলিজেন্স সংগ্রহসহ তথ্য প্রযুক্তি সহায়তায় প্রত্যক্ষভাবে জড়িত আসামিদেরকে গ্রেফতার করছে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন আলামিন সরকার (৩৮) পিতা মৃত হাছেন আলী, সাইদুল ইসলাম (৩৪) পিতা আজিজুল মোল্লা, হামিদুল ইসলাম (৩৪) পিতা ময়নাল হোসেন সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে আসামী শ্রী পল্লব কুমার কর্মকার (৩৪) সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য সনাক্ত মতে তার নিজ দোকান লন্ঠিত স্বর্ণ অলঙ্কারের ৫ ভরি ২ আনা স্বর্ণ এবং ৩ ভরি ৮ আনা রুপা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।