বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

শাহজাদপুরে প্রায় ১ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বগুড়া – নগরবাড়ী মহাসড়কের বেহাল দশা। মশিপুর থেকে তালগাছি পর্যন্ত সড়কের দুরত্ব প্রায় ১ কিলোমিটার। এই সড়‌কের মশিপুর বাজার থেকে যমুনা টেক্সটাইল মিলস পর্যন্ত রাস্তার বেহাল দশা প্রায়ই ঘটছে ছোট- বড় দুর্ঘটনা। সেই সাথে ধুলাতে কুয়াশায় পরিণত হয়েছে মহাসড়ক।
স‌রেজ‌মি‌নে গিয়ে দেখা যায়, রাস্তার কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনও সংস্কার না হওয়ায় সড়কটি যান চলাচলে জন‌্য অনুপযোগী হয়ে পড়েছে।

মহাসড়কে সারাদিন প্রায় এক লক্ষধিক এর বেশি যান চলাচল এই মহাসড়ক দিয়ে জেলা, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা – ঢাকাগামীসহ সারাদেশে যাতায়াত করে থাকেন। এমন কি কৃষকের বিভিন্ন ফসল বহনের গা‌ড়ি এবং বিভিন্ন কোম্পানির মালামাল ও যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত ভ্যান গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়েই। রাস্তা খারাপ হওয়ায় প্রতি‌দিনই ঘ‌টছে কোন না কোন দুর্ঘটনা।

এই রাস্তা দি‌য়ে যানবাহনের চালা‌নো ক‌য়েকজন চালক জানান, সড়কটির অবস্থা এত খারাপ যে, ২ মিনিটের রাস্তা পার হতে ২০ মি‌নিট পর্যন্ত লেগে যায়। বে‌শি সমস‌্যায় প‌রতে হয় গর্ভবতী নারী ও অসুস্থ ব‌্যক্তি‌দের হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাবার সময়।

স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, দীর্ঘদিন যাবত রাস্তা‌টি চলাচলের অনুপযোগী হয়ে প‌রে আছে তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। তারা দ্রুত রাস্তা‌টি মেরামতের দাবি জানান।

এ বিষ‌য়ে উপসহকারী প্রকৌশলী জানান, ১ কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল দশার বিষয়টি তিনি অবগত আছেন। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ হাতে পেয়েছি বেশ কিছু দিন ঝড়- বৃষ্টি হওয়ায় কার্যক্রম বন্ধ রয়েছে। আবহাওয়া ঠিক হলে দ্রুত সড়কটি সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর