সৌদি আরব (কাকিয়ার) বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ বলেন,বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীকে প্রথমেই আপন করে নেয়া শিক্ষকের প্রথম কাজ।
শিশুটি যদি শিক্ষকের কাজের মাঝে আনন্দ খুঁজে পায় তবে বিদ্যালয়কে সে ভালবাসবে। শিক্ষক হয়ে উঠবে শিক্ষার্থীর প্রেরণার উৎস।শিশুর কাছে তখন বিদ্যালয় হবে ভীতিমুক্ত। তাই প্রথম বিদ্যালয়ে আসা শিশুটিকে, পরম আদরে নিজ সন্তানের মত আদর করে,খেলার ছলে শিখাতে শুরু করতে হবে। শিশুরা শিখবে আনন্দঘনে পরিবেশের হেসে খেলে। শিক্ষক ও প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে পরিচালনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই শিশু শিক্ষার্থীদের শিখার মূল ভিত্তি বলে মন্তব্য করেন ফয়সল আহমদ।
সোমবার ২৫ মে সকাল ১১টায় নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা। শুভেচ্ছা বক্তব্য ও ফলাফল প্রকাশ করেন প্রধান শিক্ষক আহসানুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আপ্তাব আলী,সদস্য বিলাল উদ্দিন,অভিভাবক ইমাম উদ্দিন,সহকারী শিক্ষক শরীফ আহমদ ও শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষিকা বৃন্দ।