বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

শুরুর দিনেই অনুপস্থিত ২ শতাধিক পরীক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর দিনেই অনুপস্থিত ছিলেন ২৩৩ পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে জেলার ২৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরুর হলেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তিন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল দাখিলের পরীক্ষার্থীরা। জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এতথ্য পাওয়া গেছে।

জানা গেছে, স্কুলের এসএসসি শিক্ষার্থীদের প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা ১ম পত্র। এদিন অনুপস্থিত ছিল ১০৩ পরীক্ষর্থী। পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ৯ হাজার ২৩৮ পরীক্ষার্থী। মাদ্রাসার দাখিলের জন্য প্রথম পরীক্ষা নির্ধারণ করা হয়েছিল কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ওপর। পরীক্ষা শুরুর দিনেই ১০৭ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেননি। এদিনে মোট দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৭৭৮ জন। এছাড়া ভোকেশনালের (স্কুল-মাদ্রাসা) পরীক্ষার বিষয় ছিল বাংলা ২য় পত্র। পরীক্ষা শুরুর দিনে ২৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৩৭৩ পরীক্ষার্থী।

এদিকে প্রশ্নফাঁসের গুজব না থাকায় স্বস্তিতে পরীক্ষা দেয়ার কথা জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বলছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কোন প্রশ্নফাঁসের গুজব ছিল না। যারকারণে স্বস্তিতে পরীক্ষায় বসতে পারা গেছে। প্রশ্ন ফাঁসের গুজবে উদ্বিগ্ন ছিল অভিভাবকরাও। এছাড়া নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে নির্বাহী কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর