বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

শেরপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ

মনিরুজ্জামান মনির, শেরপুর
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জিয়াউল হক (৪৫) নামের এক ব্যাক্তিকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই হেলাল উদ্দিন ও ভাতিজা সাজুর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলা চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে। অভিযুক্ত আলাউদ্দিন ওই গ্রামের মৃত. সমেজ উদ্দিনের ছেলে।

এঘটনায় জিয়াউল হক এর স্ত্রী মোছা: জোসনা বেগম বাদী হয়ে বিজ্ঞ, সি. আর আমলী আদালত শেরপুরে মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৩৫/২০২৬।

মামলায় আসামীরা হলেন, চরপক্ষীমারী ইউনিয়নের কুলুর চর গ্রামের মৃত সমেজ উদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৪৫), হেলাল উদ্দিনের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (সাজু) (৩১), মো: আব্দুর রশিদের ছেলে মোঃ ইমরান আলী (৩৮), মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ, হেলাল উদ্দিনের স্ত্রী মোছাঃ ছরুফা বেগম (৪০), ধানুপাড়া গ্রামের মান্নান মিয়ার স্ত্রী মোছাঃ সনেখা বেগম (৪৫)।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, জিয়াউল হককে তারই বড় ভাই আলাল উদ্দিন , ভাতিজা সাজ্জাদ হোসেন সাজু ও ইমরান আলী পূর্ব পরিকল্পিত ভাবে জিয়াউলের ভোগকৃত জমি জবর দখল করার জন্য দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল করার চেষ্টা চালায়। এসময় জিয়াউল হক খবর পেয়ে তা বাঁধা দেওয়ার চেষ্টা করলে সাজু ও ইমরান প্রথমে তার মেয়ে ঝিনিয়া আক্তারকে ও স্ত্রী জোসনা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটাতে থাকে, বাঁধা দিতে গেলে জিয়াউল হককে মেরে ফেলার জন্য তার বড় ভাই আলাল উদ্দিন ছেলে সাজুকে হুকুম দেয়। পরে সাজু রামদা দিয়ে জিয়াউল হকের মাথায় কুপ দিলে রক্তাক্ত অবস্থায় জমিতে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মিতালী বেগম বলেন, হঠাত করেই কিছু বুঝে না উঠার আগেই সাজু রাম দা দিয়ে জিয়াউল হকের মাথায় কুপ মাইরা বইছে। পরে আমরা মাথা কাপড় দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে আসি। এঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই।

জিয়াউল হকের স্ত্রী জোসনা বেগম বলেন, আমার মেয়ের নামে জমি তারা জোরপূর্বক দখল নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। আমারা বাঁধা দিতে গেলে মেয়ে ঝিনিয়া এবং আমাকে সারা শরীর পিটিয়ে জখম করে এবং আমার স্বামীকে মেরে ফেলার জন্য রামদা দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

পরে এঘটনায় আদালতে একটি হত্যা চেষ্টার মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী জোসনা বেগম।

এ ঘটনায় অভিযুক্ত আলাল উদ্দিন বলেন, আমাদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য একটা মিথ্যে কাহিনী সাজাচ্ছে। তাকে কোন প্রকার মারধর করা হয়নি। শুধু ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হয়েছে।আমার বিরুদ্ধে এ অভিযোগ বানোয়াট।


এই বিভাগের আরো খবর