বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

শেরপুরে ঝিনাইগাতিতে প্রণোদনা পেলেন চার হাজার একশ’ জন কৃষক

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৩:৪০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জেলার ঝিনাইগাতি উপজেলায় আজ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা ও শীতকালীন পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বীজ এবং রাসায়নিক সার পেয়েছেন চার হাজার একশ’ জন কৃষক। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্ব জিৎ রায়, উপেজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আখতার প্রমুখ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, একজন কৃষক একবিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাচ্ছেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

ঝিনাইগাতি উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারহাজার একশ’জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনা মূল্যে বীজ ও সার পাবেন। এরমধ্যে তিনহাজার জনকে জনপ্রতি এককেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার; নয়শ’ জনকে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার; ১৮০ জনকে দুইকেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার; ২০ জনকে এককেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার দেয়া হয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর