সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

শেরপুরে বহ্মপুত্র নদ খননে অনিয়মের অভিযোগ স্থানীয়দের ; ভাঙ্গছে ফসলি জমি

মনিরুজ্জামান মনির, শেরপুর
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

শেরপুরে বহ্মপুত্র নদের ড্রেজিং এর ফলে নদী তীরবর্তী ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় চরপক্ষীমারি ইউনিয়নের নতুন ভাগলগড় এলাকার বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের বহ্মপুত্র নদের দক্ষিণ পাশের নদীবিধৌত এলাকা নতুন ভাগলগড়ের অধিকাংশ জমিতে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। নদী তীরবর্তী এসব জমিতে বিভিন্ন সবজি ও ভূট্টা, ধান সহ বিভিন্ন ফসল চাষাবাদ করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহ্মপুত্র নদে বিআইডব্লিউটিএ এর ড্রেজিং এর বালু নদীর তীরে জমা না করে উত্তোলনকৃত বালু পাইপলাইনের মাধ্যমে পার্শ্ববর্তী জামালপুরের মেলান্দহ নিয়ে বিক্রি করা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দা জসিম মিয়া বলেন, অপরিকল্পিত ড্রেজিং এর ফলে নদীপাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে আমার সামান্য ফসলি জমি টুকু নদী গর্ভে হারিয়ে গেছে। এভাবে ভাঙন চলতে থাকলে আমাদের ঘরবাড়ি সব নদীগর্ভে চলে যাবে। তখন আমাদের উদ্বাস্তু হয়ে ঘুরতে হবে। ”
আমরা চাই প্রশাসন যাতে উত্তোলন কৃত বালু নদীর তীরের অংশে ফেলে। এতে নদী ভাঙন রোধ হবে। আর আমাদের শেরপুরের বালু অন্য জেলায় বিক্রি করায় শেরপুর রাজস্ব হারাচ্ছে বলেও তিনি দাবি করেন। ”

আরেক বাসিন্দা নোমান বলেন, আমাদের এলাকার প্রায় ৫০ একর জমি নদী গর্ভে হারিয়ে গেছে। এভাবে ভাঙন চলতে থাকলে আমরা সবাই নিঃস্ব হয়ে যাবো। আমাদের এ এলাকার অধিকাংশ মানুষ অতিদরিদ্র। তাদের শেষ সম্বল টুকু যদি হারিয়ে যায় তাহলে এরা কোথায় যাবে।

এভাবে উত্তোলনকৃত বালু অন্য জেলায় পাচার করা যায় কিনা জানতে চাইলে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক বলেন, অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমি দ্রুত এবিষয়ে ব্যবস্থা নিব।

 


এই বিভাগের আরো খবর