শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হচ্ছেন: – শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির মো. মাহমুদুল হক মনি (লাঙল) ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা) ,জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর মো. লিখন মিয়া (শাপলা কলি),স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ (মোটর সাইকেল), এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সানসিলা জেবরিন (ধানের শীষ) ।
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোহাম্মদ ফাহিম চৌধুরী (ধানের শীষ),ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা) এবংআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. আব্দুল্লাহ( ঈগল)।
শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. মাহমুদুল হক রুবেল(ধানের শীষ ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল(দাঁড়িপাল্লা) ,ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা),বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি)এবংস্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম (বাদশা) মোটর সাইকেল। প্রতীক বরাদ্দের সময় বিভিন্ন দলের প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।