বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সুযোগ দিতে চান বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার (০৩ জুন) বিকেলে নবগঠিত ঠাকুরগাও সদরের ভূল্লী উপজেলাধীন কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। সেই আস্থা ধরে রাখতে হলে জনগণের জন্য কাজ করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। নির্যাতন, দমন-পীড়ন কিংবা ভয়ভীতি দেখিয়ে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি।”

তিনি বলেন, “আমরা অতীতের ভুলের পুনরাবৃত্তি চাই না। আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে সব দল স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন করবে। আমরা সংসদকে কার্যকর করতে চাই এবং চাই সংসদ সব রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। বিএনপি জনগণের দল, কাজ করার দল। মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে সেই আস্থা ধরে রাখা সম্ভব হবে না।”

ভূল্লী অঞ্চলের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার মানুষ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি এলাকার প্রয়াত ও প্রবীণ রাজনৈতিক নেতাদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে এই অঞ্চলে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের ইতিহাস আমরা কখনও ভুলব না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই রাতে ঘুমাতে পারেননি, পুলিশের ভয়ে লুকিয়ে থাকতে হয়েছে। কিন্তু জনগণের শক্তির কাছে শেষ পর্যন্ত স্বৈরশাসন পরাজিত হয়েছে।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের শুধু সনদনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “যুবকদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশে ও বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে।”

শিল্পায়নের বিষয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। তবে তার আগে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে, কারণ এ অঞ্চলের অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি।

পরিবেশ রক্ষায় বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে।
এর আগে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবগঠিত ভুল্লী উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর