রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি দমন সম্ভব। শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সেক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে ছিল আছে এবং থাকবে। যে এলাকায় যখন মাদকের বিস্তার ঘটে সে এলাকার যুবসমাজসহ অন্যান্যরা তখন নষ্ট হয়। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীর তথ্য পেলে পুলিশকে অবহিত করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। গত শুক্রবার রাতে পৌর এলাকার পিটিআই বস্তিসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিমানে গিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন মাদক সেবন ও বিক্রির জন্য পিটিআই বস্তি একটি খারাপ এলাকায় পরিনত হয়েছে। একটি এলাকায় সকলে খারাপ না কিছু মাদক ব্যবসায়ীর কারনে নিরীহ মানুষ ও ক্ষতিগ্ৰস্থ হচ্ছে। আপনারা মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশ কে দিবেন আপনাদের তথ্য গোপন করা হবে। প্রয়োজনে আপনারা ৯৯৯, ওসির বা আমার নং কল দিবেন। চাঁপাইনবাবগঞ্জ ছকটি সীমান্তবর্তী জেলা। মাদকের চালান যেন দেশে না আসতে পারে এবং বিক্রয় ও সেবন না করতে পারে সেজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সদর থানা এলাকার পিটিআই বস্তিসহ বিভিন্ন স্থানে বিশেষ এই অভিযান চালান পুলিশ সুপার | অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়| এসময় ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়|

তাদের মধ্যে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জন, মাদক সেবনের অভিযোগে ১০ জন, সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে ১ জন, ওয়ারেন্ট মূলে ৩ জন, নিয়মিত মামলায় ১ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়| এছাড়া ২ জনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ২১ দিন ও অন্য ১ জনকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়| গ্রেপ্তারকৃত ২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|


এই বিভাগের আরো খবর