বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

সুনামগঞ্জের ৪ উপজেলায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষায় চলমান বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডঃ ইলিয়াস মিয়া।

আজ রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী তিনি জেলার তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ এবং ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি বাঁধের উচ্চতা, চওড়া এবং মাটির কাজের গুণগত মান পরীক্ষা করেন। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “হাওরের কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।”

​বাঁধ পরিদর্শনকালে ডঃ ইলিয়াস মিয়া স্থানীয় উপকারভোগী কৃষক ও পিআইসি সদস্যদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের শঙ্কার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাঁধের স্থায়িত্ব রক্ষায় স্থানীয়দেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

​এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পওর-১) নির্বাহী প্রকৌশলী,​ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও),​ মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সংশ্লিষ্ট উপজেলাগুলোর সহকারী কমিশনার (ভূমি) ও পিআইসি সদস্যবৃন্দ।

​উল্লেখ্য যে, সুনামগঞ্জের বিশাল এলাকার মানুষের প্রধান জীবিকা বোরো ধান। প্রতি বছর আগাম পাহাড়ি ঢল ও বন্যার হাত থেকে এই ফসল বাঁচাতে কোটি কোটি টাকা ব্যয়ে কয়েকশ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়। এ বছর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে প্রশাসন ও পাউবো কঠোর তদারকি চালিয়ে যাচ্ছে।

​উপস্থিত প্রকৌশলীবৃন্দ জানান, অধিকাংশ বাঁধের কাজ এখন শেষ পর্যায়ে এবং অবশিষ্ট কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য শ্রমিকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

হাওরের বোরো ফসল রক্ষায় প্রশাসনের এই তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ কৃষকরা। তবে তারা বৃষ্টির আগে বাঁধের ওপর ঘাস লাগানো ও ফাটল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর