“সেবা ও উন্নতি দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উদযাপন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালী শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র এড. মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, হোমনা থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন, দুলালপুর ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর, আসাদপুর ইউপি চেয়ারম্যান জালাল পাঠান, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, জয়পুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম সহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যগণ।
এরপর অতিথিগণ শিল্পকলা একাডেমিতে স্থানীয় সরকার উন্নয়ন মেলার ৬টি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।