বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

৫১২টি মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আরএমপি কমিশনার

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়া অনেক কঠিন বিষয়। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন সেই কাজ অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত, মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ গত নভেম্বর ২০২৪ হতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
০৯ অক্টোবর দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ৭৫টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
ওই সময় পুলিশ কমিশনার বলেন, মোবাইল ফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখন এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। তিনি সতর্ক করে বলেন, বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই পুরনো বা ব্যবহৃত মোবাইল কেনার সময় ক্রেতাদের অবশ্যই বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা উচিত। চুরি করা মোবাইল কেনা বা বিক্রি করাও আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।

 

 


এই বিভাগের আরো খবর