বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’র নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় বসুন্ধরা সিটির ১৯ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।

বক্তরা বলেন, যে কোনো সংগঠনই ব্যক্তির চেয়ে শক্তিশালী। ব্যক্তির চেয়ে সংগঠনের শক্তি বেশি। অনলাইন এডিটরস অ্যালায়েন্সও শক্তিশালী একটি ভূমিকা রাখতে চায়। দেশের গণমাধ্যমগুলোর বেশিরভাগই প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি। সাংবাদিকদের চাকরিরও কোনো নিশ্চয়তা গত ৫৪ বছরে তৈরি হয়নি। ফলে ভঙ্গুর এক পেশা হিসেবে গণমাধ্যম ভূমিকা রাখছে এ দেশে। এলায়েন্স সাংবাদিকতা পেশাকে শক্ত ভিত্তি দিতেও কাজ করবে। পেশার লোকদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি দেশ ও জাতিকে সঠিক তথ্য সেবা দিয়ে এগিয়ে নিতেও ভূমিকা রাখতে চায় এলায়েন্স। কারণ, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সঠিক তথ্যের অবাধ প্রবাহের কোনো বিকল্প নেই।

সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের অনলাইন এডিটর মো. হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাংলানিউজ২৪.কমের এডিটর লুৎফর রহমান হিমেল এবং জাগো নিউজের অ্যাক্টিং এডিটর কে এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের অনলাইনে এডিটর মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির হেড অব ডিজিটাল এম এ এইচ এম কবির আহমেদ এবং ডিবিসি নিউজের হেড অব মাল্টিমিডিয়া মো. কামরুল ইসলাম রুবেল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ ও বার্তা২৪.কমের অনলাইন ইনচার্জ মানসুরা খাতুন চামেলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আরটিভির অনলাইন ইনচার্জ ও ডেপুটি চিফ নিউজ এডিটর বিপুল হাসান, এখন টেলিভিশনের ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, ইউএনবির বাংলা বিভাগের ইনচার্জ আতাউর রহমান, চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির বার্তা সম্পাদক (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, সময় টিভির অনলাইন ইনচার্জ ও বার্তা সম্পাদক সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, চ্যানেল ২৪-এর অনলাইন ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর মাজহার খন্দকার এবং দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সাল।

সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর