রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে ২১ বাংলাদেশির শিল্পকর্ম

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪:৪১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি বাংলাদেশের ২১ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে ৫ সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের প্রদর্শনীটি গত ২৬ আগস্ট উদ্বোধন করা হয়েছে। যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন ডিকিন ইউনিভার্সিটির কালচারাল হেরিটেজ এবং মিউজিয়াম স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক গেই স্কালথর্প। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার অব পার্লামেন্ট কারিনা গারল্যান্ড, বাংলাদেশের অস্ট্রেলিয়া ট্রেড কমিশনের পরিচালক মিনহাজ চৌধুরী, অস্ট্রেলিয়া মাল্টিকালচারাল কমিশনের সদস্য সুসান জিন।

প্রদর্শনীর সার্বিক সহযোগিতা করেছেন মেলবোর্ন অভিবাসী শিল্পানুরাগী বাঙালি দম্পতি আতিক ও নিরুপমা রহমান। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি চিত্রশিল্পীদের কাজ সংগ্রহ করে চলেছেন। এর পেছনে একদিকে যেমন রয়েছে ফেলে আসা জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে রয়েছে নতুন আবাসভূমিতে এক টুকরো বাংলাদেশকে গড়ে নেওয়ার, নিরন্তর খুঁজে বেড়ানোর আন্তরিক প্রয়াস।

ফেলে আসা স্বদেশকে মনে-প্রাণে ধারণ করে নতুন বাসভূমিকে অন্য স্বদেশ হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার যাত্রায় বাংলাদেশের শিল্পীদের আঁকা ছবি সঙ্গী হয়েছে তাদের, থেকেছে পাথেয় হয়ে, শেকড়ের টান হয়ে। শিল্প, সাহিত্য, সংগীত–এসবের মধ্য দিয়েই এই অভিবাসী দম্পতি বিগত একুশ বছর ধরে তাদের কর্মভূমি তথা নতুন আবাসভূমির যাপিত জীবনে অনবরত জন্মভূমি বাংলাদেশকে উদযাপন করে চলেছেন। এভাবেই তারা গড়ে নিয়েছেন অনন্যমাত্রিক আত্মপরিচয়ের সংজ্ঞা বাংলাদেশি অস্ট্রেলিয়ান হিসেবে।

রংতুলির আঁচড়ে কিংবা পেন্সিলের রেখায় শিল্পীর আঁকা ছবি তো কেবল তাঁর শিল্পীত মনের সপ্রাণ প্রকাশ ঘটায় না। তা হয়ে ওঠে এক জনপদের যাপিত জীবনের প্রতিচ্ছবি। সেই ভূখণ্ডের মানুষের আবেগ-অনুভূতির চিত্রিত রূপ। এই ভাবনা থেকেই আতিক আর নিরুপমা বাংলাদেশি চিত্রশিল্পীদের কাজের মধ্য দিয়ে বৃহত্তর বহুমাত্রিক অস্ট্রেলিয়ান সমাজের সামনে বাংলাদেশকে তুলে ধরতে চাইছেন, চাইছেন এর মাটি, মানুষ, ইতিহাস আর সংস্কৃতিকে তুলে ধরতে। পরম যত্নে জমিয়ে তোলা, আগলে রাখা তাদের শিল্পীত ধন, অনন্য পাথেয় ভাগ করে নিতে চেয়েছেন সবার সঙ্গে।

তাদের এমন ইচ্ছা থেকেই প্রাণিত হয়ে ডিকিন ইউনিভার্সিটি আর্ট গ্যালারি এই শিল্পানুরাগী দম্পতির ব্যক্তিগত সংগ্রহ থেকে ৩১টি বাংলাদেশি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। শিল্পীরা হলেন- আব্দুল মান্নান, আব্দুস শাকুর শাহ, অলকেশ ঘোষ, বীরেন সোম, ফরিদা জামান, ফেরদৌসি প্রিয়ভাষীনি, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, কারু তিতাস, কাজী শহীদ, মোহাম্মদ ইকবাল, মনিরুল ইসলাম, মনসুর উল করিম, কাইয়ূম চৌধুরী, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শেখ আফজাল এবং সমরজিৎ রায় চৌধুরী।

‘বাংলাদেশের হৃদয় হতে’ চিত্রপ্রদর্শনী নিছক কোনো ছবির প্রদর্শনী নয়, এ যেন বাংলাদেশের ভৌগলিক ভূখণ্ড থেকে সহস্র যোজন দূরে এক টুকরো বাংলাদেশ। শিল্পীদের তুলির টানে মূর্ত হয়ে উঠবে বাংলাদেশের সবুজ-শ্যামল প্রকৃতি। এর মাটিতে জন্ম নেওয়া সাধারণ মানুষের যাপিত জীবন ও তার একান্ত অনুভূতির গল্প, গৌরবময় ইতিহাস ও সংগ্রামগাথা।

শিল্পীর আঁকা ছবিতে ফুটে ওঠা গল্পে বঙ্গোপসাগরের ব-দ্বীপ বাংলাদেশের হৃদয়ের ধ্বনি স্পন্দিত হবে এবার প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ায়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এ প্রদর্শনী নিয়ে আসুক সৃষ্টি সুখের উল্লাসময় প্রাণস্পর্শী মৈত্রীর বার্তা, এমনটাই কামনা আতিক-নিরুপমা দম্পতির।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর