রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

আগস্ট এলিজি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৩:৫২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : আমার বুকের মধ্যে একটি আকাশ নয় শুধু,
হাজার আকাশ আমি লুকিয়ে রেখেছি,–প্রতিদিন
অনন্ত আকাশ জুড়ে অনির্বাণ জ্বলতে থাকে ওই
সূর্যকে মাথায় নিয়ে লক্ষ কোটি আলোর মুজিব,
দুঃসময়ে অন্ধকারে যে মুজিব স্বয়ং ভাস্বর।
যে-নামে নদীর জলে ঝাঁক বেঁধে গাঙচিল ভাসে
বাতাসের শিঙ ধরে ঘূর্ণি তালে নাচে হিমালয়,
সে-নাম আমার বুকে লেখা আছে রক্তের অক্ষরে।
সে-নামে আমার দেশ এই মাটি অমর কবিতা
স্বপ্নের ভেতরে আমি সমুদ্রের কণ্ঠে পাঠ করি–
আমার আত্মার নিচে সুর ওঠে অনন্তকালের।
সহস্র বুলেট কিংবা ওই মৃত্যু পরাজিত হয়
একটি নামের কাছে, যে-নামেই প্রত্যেক মুহূর্তে
অদৃশ্য গোলাপ ফোটে হৃদয়ের শোকার্ত বাগানে।
২.
আগস্ট আমার কাছে দীর্ঘ এক খুন ঝরা নদী,
যে নদীর আর্তনাদে সাড়া দিতে ফতুর হয়েছে
এ বাংলার শত নদী বিল আর হাওরের পানি।
পাখির পালক থেকে খসে পড়ে নিঃশব্দ নিঃশ্বাস;
ঘড়ির ডায়ালে বসে আততায়ী সময় শিকারী
বন্দুক উঁচিয়ে থাকে সর্বক্ষণ সুন্দরের দিকে–
তবুও সুন্দর ভয়ে পরাজয় স্বীকার করেনি।
শ্রাবণে আগস্ট যেন বেদনার বৃষ্টি হয়ে ঝরে।
চুয়ান্ন হাজার বর্গমাইল ব্যাপ্ত পিতার সমাধি
অপূর্ব সুগন্ধি জলে ধুয়ে দেয় পরম আদরে
খোদার ফেরেস্তাকুল; অলৌকিক গায়েবি ডানায়
কাল থেকে মহাকালে শূন্য ছেড়ে মহাশূন্যে ওড়ে
একটি ক্যানারি পাখি–উড়তে উড়তে আমাকে বলেছে,
মানুষ যদিও মরে জাতিপিতা কখনো মরে না।
৩.
দৃশ্যটা কেমন ভয়ংকর হিংস্রতার হতে পারে
একবার চোখ খুলে তা দেখো তাকিয়ে! তুমি মগ্ন
গভীর ঘুমের মধ্যে, যে-ঘুমে বিচিত্র স্বপ্ন দেখছো,
যেমন একটা স্বপ্ন-এক জোড়া মেহেদি রাঙানো
অপূর্ব সুন্দর হাত কী মধুর শরীরী আবেগে
তোমাকে জড়িয়ে ধরে আছে, আর তুমি মহানন্দে
বেলুনের মতো উড়তে উড়তে ঘুরতে লাগলে মহাশূন্যে;
হঠাৎ বন্দুক থেকে গুলি ছুড়তে ছুড়তে কতিপয়
হিংস্র জানোয়ার তোমার চোখের আলো চিরতরে
বন্ধ করে দেয়; তারপর রক্তে ভাসে মানচিত্র–অমাবস্যা গিলে খায় চন্দ্র-সূর্য নিথর নীলিমাঃ
দৃশ্যটা কল্পনা করে তুমি যদি নিশ্চিন্তে ঘুমাও
তাহলে বলতেই হবে তুমি আস্ত একটা গণ্ডার–
জনারণ্য ছেড়ে তুমি ফিরে যাও জঙ্গলে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর