শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দিনব্যাপী আনোয়ারা সদরের কচিকাঁচা গোষ্ঠীর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শুরুর আগে ছোট ছোট ছেলে মেয়েদের শতকন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পলাশ বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব গৌতম ওয়াদ্দেদারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর. কে. দাশ (রুপু), উদ্ভোধক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ (বাবুন), মহান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল। প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, ধর্মীয় বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা উত্তম কুমার চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান কল্যাণ ফ্রন্ট, আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার যুগ্ম আহ্বায়ক নির্মল শীল, আনোয়ারা উপজেলার যুগ্ম আহ্বায়ক প্রদীপ ধর, আনোয়ারা উপজেলা শাখার সদস্য সচিব রাহুল ধর, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সাধারণ সম্পাদক মিলন সেন, আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠীর সভাপতি পরমেশ চৌধুরী, আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাশ, সহ সাধারণ সম্পাদক প্রণব দাশগুপ্ত, আনোয়ারা কচি-কাঁচা গোষ্ঠী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রিয়রঞ্জন দাশ (লিটন) ও ব্যবসায়ী প্রকাশ সরকার।
স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক রুপন দত্ত, তপন দত্ত, চাঁনহরি মন্ডল, অজয় চৌধুরী, প্রকৌশলী নিহার দত্ত, নেপাল শীল, লিটন সুশীল শাপলু মিত্র প্রমুখ।
সম্মেলনের প্রথম পর্বে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা এবং দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য গঠন করা হয় নতুন কার্যকরী কমিটি। সম্মেলনে পলাশ বিশ্বাসকে সভাপতি ও শ্রী গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনের শুরুতেই শতকন্ঠে শ্রীমদভগবদগীতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।