শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চীন অনেক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তারা সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। আমরা চীনা রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে ঠাকুরগাঁওয়ে এনেছি যেন তাদের মাধ্যমে আমরা দেশের আরো উন্নয়ন করতে পারি।

মন্ত্রী বলেন, চীন প্রতিদিন বদলায়। প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন জনগণের কল্যান করছে। তারা সারা পৃথিবীতে উন্নয়নে সমর্থন করছে। আমাদের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে। এ সময় তিনি চীন- বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘায়ু কামনা করেন। ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন থেকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা খাতে সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। এছাড়াও ঠাকুরগাঁওয়ের কৃষিখাতসহ বাণিজ্যের উন্নয়নে বিনিয়োগ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর