বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

উপকূলে লবণাক্ততার কারণে আবাদী জমিকে আবাদযোগ্য করা হবে – কৃষিমন্ত্রী

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ৬ মে, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

উপকূলে লবণাক্ততার কারণে আবাদী জমিকে আবাদযোগ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। তিনি সংসদকে জানান, লবণাক্ততা কারণে যে সকল জমি অনাবাদী রয়েছে তা আবাদের আওতায় আনতে অবৈধ লবণ পানির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সরকারি খাল ইজারামুক্ত ও ভরাট হওয়া খাল খনন করে মিষ্টি সেচ পানির আধার সৃষ্টি করতে হবে। স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করতে হবে। প্রকল্পের মাধ্যমে মিনি পুকুর ও বোরোপিট খনন করতে হবে। লবণাক্ত সহনশীল জাতের ব্যবহার বৃদ্ধি করতে হবে।

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য মো. রশীদুজ্জামান এ সক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন।

তিনি বলেন, ‘কৃষিমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া আমার নির্বাচনী এলাকা খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা একদা খাদ্য উদ্বৃত্ত এলাকা হিসাবে প্রসিদ্ধ ছিলো। লবণাক্ততার কারণে যেই সকল জমি অনাবাদী রহিয়াছে। উক্ত জমি আবাদযোগ্য করিবার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা?’

জবাবে কৃষিমন্ত্রী আরো জানান, পাইকগাছা উপজেলায় ফসল আবাদের আওতার বাইরে যে সকল অনাবাদি জমি রয়েছে, তা লবণ ঘেরে মৎস্য চাষের আওতায় পাইকগাছা উপজেলায় মোট আবাদি জমির পরিমান ২৪ হাজার ৯১৮ হেক্টর। এরমধ্য লবণাক্ততা রয়েছে প্রায় ১৪ হাজার হেক্টর জমি। যেখানে রবি মৌসুমে মৎস্য চাষ হয়। উক্ত জমি ফসলের আওতায় আনা সম্ভব। লবণাক্ত ঘেরগুলো পরিকল্পিত ভাবে মিষ্টি পানির আওতায় আনা গেলে স্বাদু পানির মাছ এবং ফসল, একই সাথে উৎপাদন করা সম্ভব হবে।

মন্ত্রী আব্দুস শহীদ জানান, সরকারের প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে ওই সকল জমিগুলো ফসলের আওতায় আনতে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি হলো: মিষ্টি পানির অভাব, খাল ভরাট হয়ে যাওয়া, ব্লুইচ গেট বিনষ্ট, ফসলি জমিতে লবণ পানি উঠানো। এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ফসল আবাদের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, কয়রা ও পাইকগাছা উপজেলায় অনাবাদী জমি আবাদযোগ্য করার লক্ষ্যে ‘উপকূলীয় এলাকায় পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন ও নিবিড়তা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে বর্ণিত এলাকায় খাল ও পুকুর পুনঃখনন, সেচ অবকাঠামো স্থাপনের মাধ্যমে অনাবাদী জমি আবাদযোগ্য করা সম্ভব হবে।

একই প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, লবণাক্ততার কারণে অনাবাদী জমি আবাদযোগ্য করার লক্ষ্যে বিএডিসি’র মাধ্যমে ২০২৩-২৪ বর্ষে খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলায় ৫৩১ দশমিক ৫ মেট্রিকটন বীজ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী টিএসপি, এমওপি ও ডিএপি সার সরবরাহ করা হয়েছে। এছাড়া বিএডিসিসহ কয়েকটি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টনার’ প্রকল্প হতে কয়রা ও পাইকগাছা উপজেলায় ফসল ও সেচ উভয় সেক্টরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


এই বিভাগের আরো খবর