বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক

কাজী নাঈম উদ্দিন, লক্ষ্মীপুর
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টায় লক্ষ্মীপুর জেলা কৃষি অফিসের সামনে এ মেলার আয়োজন করা হয়। দেশীয় বিভিন্ন প্রজাতির রকমারি ফলের সমাহারে সাজানো স্টলগুলো মেলায় আসা দর্শকদের নজর কাড়ে।

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ ফল মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি বলেন, “বাংলাদেশের মাটি ও জলবায়ু ফল চাষের জন্য অত্যন্ত উর্বর। আমাদের দেশে যে পরিমাণ বৈচিত্র্যময় ফল উৎপাদন হয়, বিশ্বের অনেক দেশেই তা হয় না। এটা আমাদের সৌভাগ্য যে, এ দেশের মাটিতে ফল গাছ লাগালে তা খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফলন দেয়।

তিনি আরো বলেন, পুষ্টির চাহিদা মেটাতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সবাইকে নিজ নিজ আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফল গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—​মোহাম্মদ মঞ্জুর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার। ​সালাহ উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)।

এছাড়াও বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মানবদেহে দেশীয় ফলের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ফরমালিন ও রাসায়নিক মুক্ত দেশীয় ফলের চাষ বাড়িয়ে তা বারো মাস সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 


এই বিভাগের আরো খবর