বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক

রফিকুল ইসলাম,ফুলবাড়িয়া (ময়মনসিংহ) 
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বোরো মৌসুমে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশায় দিন কাটছে কৃষকদের।

উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসানের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এর ওপর সরকারি খাদ্য গুদামে ধান ক্রয়ের ধীরগতি কৃষকদের সংকটকে আরও ঘনীভূত করেছে।

সরেজমিনে জানা যায়, এ বছর সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ ধানের উৎপাদন খরচ গতবারের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। অথচ স্থানীয় বাজারে প্রতি মণ বোরো ধান বিক্রি হচ্ছে মাত্র ১২০০ টাকায়। যেখানে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। অন্যদিকে, সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৬ টাকা অর্থাৎ প্রতি মণ ১৪৪০ টাকা নির্ধারণ করা হলেও কৃষকরা সেই সুফল পাচ্ছেন না।

কৃষকদের অভিযোগ, স্থানীয় ধান ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতির কারণে সরকারি গুদামে ধান বিক্রির জন্য এবার অনলাইনে আবেদন করেছেন মাত্র ৩২০ জন কৃষক।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ফুলবাড়িয়া উপজেলা খাদ্য গুদামে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০৯০ মেট্রিক টন। তবে ধীরগতির কারণে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে মাত্র ১৪৪ মেট্রিক টন ধান। লক্ষ্যমাত্রার তুলনায় খুবই সামান্য ধান সংগ্রহ হওয়ায় সরকারি ক্রয় কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ধান কেনায় কেন এই ধীরগতি—জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, মূলত চটের বস্তার (ছালা) সংকট থাকায় ধান ক্রয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন, “বস্তা বা ছালা সরবরাহ নিশ্চিত হলে পুরোদমে ধান ক্রয় শুরু হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব বলে আশা করছি।”

এদিকে, স্থানীয় কৃষক আব্দুল কাদের বলছেন, সঠিক সময়ে সরকারি গুদামে ধান সংগ্রহ করা না হলে কৃষকরা বাধ্য হয়ে সিন্ডিকেটের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হবেন। এতে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষি উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবেন। দ্রুত সিন্ডিকেট ভাঙা এবং সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে কৃষকের হয়রানি কমিয়ে দ্রুত ধান সংগ্রহের দাবি জানিয়েছেন তারা।

 


এই বিভাগের আরো খবর